হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৮ মার্চ ২০২০, রবিরার বিকাল ৬টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মামুন টিউটোরিয়ালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শরীফ কামরুল আলম হিরা এবং পরিচালনা করেন এডভোকেট শাহ মো: বখতিয়ার আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সৈয়দ সামসুল আলম হিরু। বক্তারা ৭ মার্চের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মোহম্মদ আলী সিদ্দকী, ফারুক হোসেন, ড. সুলতান হাসান, জালাল উদ্দিন দলিল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাসান দিলানি, মনজুর চেীধুরী, আক্তার হোসেন, খন্দকার জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, দেলওয়ার হোসেন, আতাউর রহমান, নুরুননবী সবুজ, আমিনুল ইসলাম, আ: হাদী, শেখ জামাল হোসেইন, ইফজাল চৌধুরী, মনজুর চৌধুরীসহ আরও অনেকে । সভার প্রারম্ভে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে নিহত বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ সহ সকল গণতন্ত্রাতিক আন্দোলনে নিহতদের স্মরণে সভায় এক মিনিট নিরবতা পালন করা হয়।