রানা সাত্তার, চট্টগ্রাম: ‘আর্তমানবতার সেবায় আমরা’ শ্রোগানে ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মাঝে মাসিক সহায়তা ভাতা প্রধান অনুষ্ঠান বখতিয়ার শতাব্দী হল রুমে বশির রিফাত এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি নুরুল হক আমিরী র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন এম এ কাইয়ুম শাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বখতিয়ার সোসাইটির চেয়ারম্যন বাবুল হক বাবু , শাহী আকবরী জামে মসজিদের খতিব মাওলানা কাজী মুহাম্মদ জাফর, আলহাজ আবদুর রহিম, আলহাজ রশিদ আহমদ, উপদেষ্টা জাকের জামান, মুজিব আলী, নুর মোহাম্মদ, বদরুজ্জামান, আবুল কাশেম, পেয়ার আহমদ, সুলতান আহমদ, বখতিয়ার সোসাইটি সহ সম্পাদক মোস্তাক শেখ, প্রবাসী সদস্য ছালে জহুর, আবচার রহিম, সহ সভাপতি এয়ার মুহাম্মদ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সম্পাদক নুরুল আবচার প্রমুখ।
এ সময় সংগঠনের সভাপতি নুরুল হক আমিরী জানাম, এই সহায়তা প্রকল্প প্রতি মাসে ২০ অসহায় ও অসচ্ছল পরিবার কে মাসিক এ ভাতা প্রদান করা হবে ।