রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সের রাজধানী প্যারিসে বিএনপি’র উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ ২০২৩, সোমবার বিকালে ক্যাথসীমাস্থ বটতলা রেস্তোরাঁয় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এম সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ তাহেরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফ্রান্স বিএনপির সিনিয়র সহ সভাপতি এমএ রহিম, সহ সভাপতি সিরাজুর রহমান, রুহুল আমীন আব্দুল্লাহ, মাহবুব আলম রাঙ্গা, শাহ জামাল আহমদ, প্রফেসর তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, জুনেদ আহমদ, কৃষক আব্দুল কাইয়ুম, সিরাজুল ইসলাম মিসবা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শ্যামল দাস সানি, আন্তর্জাতিক সম্পাদক দিব্য রায়, শিক্ষা সম্পাদক আহমেদ মালেক, জাহাঙ্গীর আলম মিলন, জাহিদুল ইসলাম শিপার, জাকারিয়া আহমদ ও শিব্বির আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, আধুনিক ও উৎপাদনমুখী বাংলাদেশ গঠনে জিয়ার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণোজ্জ্বল হয়ে থাকবে। জিয়ার সততা, দেশপ্রেম, দেশের কল্যাণ সাধনে একাগ্রতা এবং চারিত্রিক দৃঢ়তা ছিল এক ঈর্ষণীয় বিষয়। এসব গুণাবলী তাকে খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিলো। দেশ পরিচালনায় তিনি লক্ষ্যভ্রষ্ট হন নি; জাতীয় স্বকীয়তা, স্বাতন্ত্র্য, ঐতিহ্যকে জানান দিয়ে গিয়েছেন, আজ হয়তো তিনি নেই। কিন্তু তাঁর পথ আছে, পথের দিশা আছে; আছে জনগণ এবং এক অম্লান আদর্শ। আমাদের তাই পথভ্রষ্ট হওয়া চলবে না। প্রেসিডেন্ট জিয়ার নির্দেশিত পথই আমাদের পথ।’
পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দেশের সমৃদ্ধি চেয়ে ইফতার পূর্ব দোয়া করা হয়।