রাসেল আহামেদ, প্যারিস, ফ্রান্স: ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের সুস্থতা কামনা করে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা প্যারিসের বাংলাদেশ অভারভিলা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ কাশেম, আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি জামিরুল ইসলাম জামিল মিয়া, সংগঠনের উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী, সহ সভাপতি মুক্তিযুদ্ধা কামরুল হাসান বকুল, সুনাম উদ্দিন খালেক, জাকির হোসেন ভূঁইয়া, সুব্রত ভট্টাচার্য শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী , অধ্যাপক অপু আলম, ফয়ছল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক আমিন খান হাজারী, আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মাহমুদুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান চৌধুরী, যুবলীগ নেতা কামাল মিয়া, নগর আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ফ্রান্স শ্রমিকলীগ প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম জয়,আমরা মুক্তিযোদ্ধার সন্তান ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন ।
এ সময় হাসপাতলে অযথা ভিড় না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয় । উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতে আকস্মিক অসুস্থতার পর শেভরন বদু’র একটি হাসপাতালে তিনি ভর্তি হন। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ে । ব্লক অপসারণ না হওয়ায় অধিকতর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে পরবর্তীতে ইউরোপের সবচেয়ে উন্নত হাসপাতাল হিসেবে পরিচিত পিতিয়ে ছাল পেতরিয়ের Hospital pitié Salpêtrière স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানকার কার্ডিওলজি বিভাগ ( হৃদরোগ ইনস্টিটিউট)র ১০৬ নম্বর কক্ষে তাঁর চিকিৎসা চলছে।