রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সে সিলেটি সিস্টার্স ইন ফ্রান্স গ্রুপের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঈদ পূর্ণমিলনী ও বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লা কর্ণব পার্কে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্রুপটির এডমিন জাকিয়া পারভেজ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সকলেই। অনুষ্ঠানের শুরুতেই দেশিয় খাবারের পাশাপাশি ছিল মহিলাদের বালিশ খেলা, ছেলেদের বালিশ খেলা, মহিলাদের হাড়িভাঙ্গা, সহ বাচ্চাদের জন্য ও নানান ধারণের খেলা রাখা হয়। পরে খেলার বিজয়ীদের মাঝে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং পুরো অনুষ্ঠানকে দেশ ও সাংস্কৃতিক গানে মাতিয়ে রাখেন ফ্রান্সের জনপ্রিয় শিল্পী সুমা দাস। প্রবাসের মাটিতে পরিবার-পরিজন আত্মীয়-স্বজন ছাড়া থাকাটা অনেক কষ্টদায়ক। সেই কষ্ট কিছুটা লাঘব করার জন্য এই গ্রুপের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই গ্রুপের মূল উদ্দেশ্য গ্রুপের সকলকে নিয়ে একটি পরিবারের মতন সময় কাটানো এবং সবাই সবার বিপদে আপদে পাশে দাঁড়ানো।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই খুব আনন্দের মাঝে দিনটি কাটান এবং বাচ্চারাও খুব আনন্দ প্রকাশ করেন। এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ছেলেমেয়েদের মাঝে বাংলার সংস্কৃতি তুলে ধরতে সক্ষম হবে।