রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের আয়োজনে প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েবার মহাসচিব ও লেখক কাজী এনায়েত উল্লাহ ইনু, বাংলাদেশ বিজনেস ফোরাম ফ্রান্সের সভাপতি সাত্তার আলী, সুমন শাহ আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, বাংলাদেশ উদীচী সংসদ ফ্রান্সের সভাপতি কিরণময় মণ্ডল, সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ফ্রান্স দর্পণ পত্রিকার প্রকাশক মিয়া মাসুদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের যুগ্ম আহ্বায়ক লুলু আহমদ, ব্যাংকার নাসির উদ্দিন, প্রবাসের আলো সম্পাদক সাংবাদিক অপু আলম, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, সময় টিভি ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, ঢাকা ক্লাব ফ্রান্সের ভারপ্রাপ্ত সভাপতি শেখ চঞ্চল, সাধারণ সম্পাদক কামাল সিকদার, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিল সরকার, স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন, উদীচী সংসদ ফ্রান্সের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন হাওলাদার, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্স শাখার সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল হক কয়েস, ফরাসি থিয়েটার অভিনেতা মোজাম্মেল হক, বিসিএফের সাধারণ সম্পাদক নাজমুল কবির, আবৃত্তিকার আবু বকর আল আমীন, প্রেসক্লাবের দপ্তরবিষয়ক সম্পাদক ফখরুজ্জামান, মানবজমিন প্রতিনিধি এম সি রুমেল, ঠিকানা ও চ্যানেল ইউরোপ প্রতিনিধি জুনেদ ফারহান, ইউরো বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের যুগ্ম সম্পাদক আবু তাহের রাজু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রাকিব হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ফখরুজ্জামান, ক্রীড়া সম্পাদক মারুফসহ আরও অনেকে।
ইফতার মাহফিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ এক দশক ধরে প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন লালাবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মাওলানা জিল্লুর রহমান।