রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লা কর্ণবে নিউ মহল হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়েছে। বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত চলে এ উৎসব।
বিকেল পাঁচটা থেকে শুরু হয় গীতা পাঠ এবং হরিনাম কীর্তন। পরে ছয়টা থেকে জন্মাষ্টমী কৃষ্ণের স্নান করা হয়। পরে ধর্মীয় কুইজ প্রতিযোগিতা হয়।এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে গানে আনন্দ উল্লাসে মেতেছিল সবাই ।
উৎসবে সার্বিক সহযোগিতায় ছিল রজত রায় রাজু, অজয় দাস, সুকান্ত সরকার, অসীম চক্রবর্তী, সমীর রায়, নিমাই দেবনাথ, পলাশ দাস, প্রশান্ত সরকার, বিনয় শীল, অনুপ সাহা, বিকাশ কর্মকার, জয়ন্ত ঘোষ, সুমা দাস, সাথী মজুমদার, রুমা দাস, সুজাতা বিশ্বাস,সমীর দে,পলাশ মন্ডল,উত্তম বারই,টিংকু পাল, স্বাগতম ডালি,রিপন দাস,সন্জীব দাস, দেবজিৎ দাস, জয় গোস্বামী,সুমন,অশোক,গণেশ শীল সহ আরো অনেকেই। পরে সকালের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পরে বর্তমান বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।