রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: প্রবাস জীবনে ব্যস্ততার মাঝে একটু স্বস্তি পাওয়ার জন্য এবং বাংলা কালচার বাংলাদেশীদের শিশুদের মাঝে তুলে ধরার জন্য ব্রাহ্মণবাড়িয়া জনকল্যাণ সমিতি এৱ উদ্যোগে আয়োজন করা হয় সমুদ্র ভ্রমণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জনকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা নুরুল আমিন খান ইয়াহিয়া, সভাপতি আল আমিন শাহিন, সাধারণ সম্পাদক কামাল মিয়া, সিনিয়র সহ-সভাপতি আমিন খান হাজারী, সুরুজ মিয়া, আরমানউজ্জামান আরমান, শামসুল আলম ,শিপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তৌফিকুজ্জামান সাগর, কার্জন খান, এনামুল হক সরকার, শফিউল আলম সুমন, রাজিব ভূইয়া সাংগঠনিক সম্পাদক- আবুল কাশেম, শিমুল তালুকদার, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম জয় সহ বিশেষ অতিথি নজরুল ইসলাম চৌধুরী সহ আরো অনেকই।
পরে অনুষ্ঠিত হয় মহিলাদের বালিশ খেলা শিশুদের দৌড়, যুবকদের মোরগ লড়াই খেলা এবং লটারি। পৱে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। লটারি তে বিজয়ীদের মধ্যে প্রথম ১১ জনকে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম পুরস্কার ছিল প্যারিস টু ঢাকা বিমান টিকেট দ্বিতীয় পুরস্কার ছিল স্যামসাং গ্যালাক্সি ট্যাব ও তৃতীয় পুরস্কার স্যামসাং গ্যালাক্সি মোবাইল সহ আরো আকর্ষণীয় পুরস্কার। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়াও বাংলাদেশের সব জেলার লোক অংশগ্রহণ করেন।
এই ধরনের সমুদ্র ভ্রমণে অংশগ্রহণ করতে পেরে তারা আনন্দ প্রকাশ করেন আরো বলেন প্রবাসের মাটিতে বাংলাদেশি কৃষ্টি-কালচার’ কে ধরে রাখার জন্য এই ধরনের অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশিেদৱ মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। সকল অতিথিরা ব্রাহ্মণবাড়িয়া জনকল্যাণ সমিতি কে এই ধরনের সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।
কমিটির বিশিষ্ট ব্যক্তিরা বলেন, এরকম উদ্যোগ আমরা প্রতি বছর নিব সেই আশ্বাস দিয়েছে এবং প্রবাস বসবাসরত বাংলাদেশিরা মিলে একসাথে হয়ে বাংলাদেশি কালচার কে ধরে রাখবো। এতে শিশুর বাংলাদেশি কালচারে’ বড় হয়ে উঠবে বলে মন্তব্য করেন।