রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: বিশ্ব সঙ্গীত দিবস (ফেত দ্য লা মিউজিক) উপলক্ষে ফ্রান্স বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২১ জুন ফ্রান্সজুড়ে উদযাপিত এ দিবসে সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে বিভিন্ন শহরের রাস্তা, অলিগলি, রেস্তোরাঁ ও ক্লাব।
বাংলা সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে ফ্রান্স বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন দিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত গার দ্য নর এলাকার শাহ রেস্টুরেন্টের পাশে অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিকরাও অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী, সুমন শাহ আলম, ফ্রান্স ক্রিকেট বোর্ডের পরিচালক ফাতেমা খাতুন মরিয়মসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সংগীত পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশি শিল্পী উমা চন্দ্র দৃষ্টি, জিহান অ্যান্ড ফ্রেন্ডসের সদস্য জিহান, লিপশান ও ইমতিয়াজ রনি। এছাড়া পথিকস ব্যান্ডের হিরা, মামুন, সাদী, খোকন, রনি, কিম ও রাজিবের প্রাণবন্ত পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন টিটু, রফিক, সোহেল ইবনে হোসেন, রাব্বেল চৌধুরী, রজত রায়, শাহ আলম সুমন, জিয়াউর রহমান, সুজন, এ কে এম রাসেল, আজমল হোসেন, সাদী আদিত্য, মামুন রহমান, জিহান আলম, শেখ খোকন, দীপন লিপশান, কিম সাহস, ভিকি রাস, ইমতিয়াজ রনি, ডিজে রাফি ও নিয়াজ উদ্দিন হিরাসহ অনেকে।