রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সে পবিত্র রমজান মাসে ইফতারের আয়োজনে বাংলাদেশের আমেজ পাচ্ছেন প্রবাসীরা। বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলগুলো এক মিলনমেলায় পরিণত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী প্যারিসের নিকটবর্তী ইস্তা বাংলাদেশি কমিউনিটি মসজিদে এ আয়োজন করা হয়। ইফতারের পূর্বমুহূর্তে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শেখ শামিমের যৌথ পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এনামুল হক খান স্বপন, পৃষ্ঠপোষক নাসির উদ্দিন, সহ-সভাপতি মোঃ কামাল সিকদার, সহ-সভাপতি মহিউদ্দিন খান ওয়াদুদ, উপদেষ্টা সাইফুদ্দিন খান রিপন, উপদেষ্টা নজরুল আলম ইকবাল, সহ-সভাপতি আবদুস সালাম কররানী, সহ-সভাপতি শহিদুর রহমান খান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মনির, সাংগঠনিক সম্পাদক মারুফ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মোঃ ইমরান সিকদার, সমাজসেবা সম্পাদক মল্লিক আসলাম, সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান, ক্রীড়া সম্পাদক আব্বাস উদ্দিন এবং শিশু-কিশোর সম্পাদক সরদার মোহাম্মদ আনিসসহ আরও অনেকে।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন, ঢাকা বিভাগীয় এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান সেলিম রেজা, কমিউনিটি ব্যক্তিত্ব নূর আলম মঞ্জু, ঢাকা ক্লাব ফ্রান্সের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউর রহমান বিপুল এবং ঢাকা ক্লাব ফ্রান্সের দপ্তর সম্পাদক সুমন মোল্লাসহ আরও কমিউনিটি ব্যক্তিবর্গ।
পরে বিশ্বের সার্বিক পরিস্থিতি এবং দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানানো হয়।