রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: রবিবার ফ্রান্সের বার্ক সমুদ্র সৈকতে বরিশাল বিভাগীয় কমিউনিটির বার্ষিক সমুদ্র ভ্রমণের আয়োজন করা হয়। এতে দেশীয় খেলাধুলার পাশাপাশি বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। শিশু ও নারীরাও খেলাধুলায় অংশগ্রহণ করেন। দেশীয় খাবার দিয়ে আপ্যায়িত করা হয় সবাইকে।
সংগঠনের সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ’র সভাপতিত্বে ও সিদ্দিক খানের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মণির,
উপদেষ্টা এনামুল হক স্বপন, সাবেক সভাপতি মোতালেব খান, সাবেক উপদেষ্টা নাসির উদ্দিন, সোহয়াব ভুঁইয়া, আবদুল জলিল শরিফ, রিকন দেওয়ান মনা, সিদ্দিক খান, শামীম শাওন, জুয়েল শরীফ, তপু খান, মোস্তাফা কামাল, কামাল শিকদার, শফিকুল ইসলাম শামীম, শহিদুল ইসলাম, আবদুল ছালাম আবদুল হাকিম, আলী হোসেন, মারুফ ফয়সাল, সৈকত মৃধা, এনামুল হক অপু, মনির হোসেন, আরিফুল হক মিলন, লিটন মোল্লা, মল্লিক আসলাম সহ আরো অনেকেই।
এ সময় বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।