রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: মুহররম মাস হলো ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস। চারটি পবিত্রতম মাসের মধ্যে এটি অন্যতম। ১০ মুহররমের বিশেষ মর্যাদা সম্পন্ন দিন যাকে আশুরা বলা হয়ে থাকে।
পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ শাহজালাল (রঃ) ওলামা পরিষদ ফ্রান্স এর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শাহজালাল ওলামা পরিষদ ফ্রান্স এর সভাপতি হাফিজ ওয়াহিদুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা জমির হোসেন পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন প্রধান অতিথি লন্ডন থেকে আগত হাফেজ মাওলানা হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ইব্রাহিম খলিল আজাদী, হাফিজ জিল্লুর রহমান সহ আরো অনেকে। এতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা অংশগ্রহণ করেন। পরে বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।