রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সর্বইউরোপিয়ান বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের কর্ডিনেটর মিজান চৌধুরী মিন্টুর উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি জামে মসজিদ (মেট্টো হোসে), জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী এবং ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের নিহত সবার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এসএ শহিদ তাহের, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব শামীম মোল্লা, ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মোতালেব খান, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম, মিজান সোহেল সহ প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন শাখওয়াত হোসেন। এতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ পরিবারের নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয় ও প্রধানমন্ত্রী শেখ হামিনা, শেখ রেহানার সুস্থ হায়াত কামনা, দেশ ও প্রবাসের সবার মঙ্গল কামনায় দোয়া করা হয়।