রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: আন্তর্জাতিক ভাষা মেলাতে অংশগ্রহণ করে প্রবাসী বাংলাদেশিরা সুনাম কুড়িয়েছেন। বিদেশিদের মাঝে বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি ছড়িয়ে দেবার লক্ষ্যে কাজ করছেন প্রবাসীরা। বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মত বাংলাদেশিরাও সেখানে দেশের সংস্কৃতি তুলে ধরেছেন নানা আয়োজনে মাধ্যমে।
বাংলাদেশিদের স্টলে দেশিয় পণ্য বিদেশিদের নজর কাড়ে। কেন্দ্রীয় মঞ্চে বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি ফখরুল আ ক ম সেলিম বাংলাদেশকে তুলে ধরে বক্তব্য রাখেন।

বলেন, দেশে বসবাসকারী বাংলাদেশিদের সুনাম রয়েছে। তারা কোনো অপরাধের সাথে জড়িত নয়। ফলে ফরাসিদের কাছে আমরা অতি প্রিয় সভাপতি, বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন তুলুজ এবং জাহাঙ্গীর সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ এই ভাষা মেলায় অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন-আয়েবার কর্মকর্তা এবং সদস্যরাও যোগদান করেন। তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় আয়েবার সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিন এবং মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বাংলাদেশি এই উদ্যোগকে স্বাগত জানান জয়নুল আবেদিন কাজী এনায়েত উল্লাহ এই ভাষা মেলায় বিভিন্ন দেশের নানা রকম স্টল বসে। ফরাসি সহ অন্যান্য দেশের নাগরিকরা অংশগ্রহণ করেন এই ভাষা বেলায়।