মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের তুলুজ শহরে উদযাপিত হলখ্রিস্ট বিশ্বাসীদের সর্ববৃহৎ অনুষ্ঠান ইস্টার সানডে। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে, আজকের এই দিনে তাদের প্রিয় যীশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিতহয়েছিলেন। তারা সকল পাপের ক্ষমা পেয়েছেন। এই দিনটি তাদের মুক্তির দিন।
রবিবার ছুটির দিন থাকায় পুনরুত্থানের এই আনন্দ উৎসবে সবাই রং বে-রঙের দেশীয় পোশাকে দুপুর নাগাদ অনুষ্ঠানে হাজির হতে থাকে। ব্যস্ত সময়ের মাঝেও সংগঠনটি নানা অনুষ্ঠানে মাধ্যমে এ দিনটিকে রঙিন করেছিল। পুনরুত্থিত যীশুর বিজয়ী উৎসবের কেক কাটা, (পুনরুত্থানের বিশেষ সংগীত)- কীর্তন পরিবেশন, ঐতিহ্যবাহী বিশেষ খাবার দই, চিড়া, মুড়ি, মিষ্টি, কলা, দুপুরের আহার, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল উল্লেখযোগ্য।

মিসেস প্রণতি ক্রুশ এর প্রার্থনার মাধ্যমে, সংগঠনের সভাপতি- জোসেফ ডি কস্তার সভাপতিত্বে, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক- গ্লোরিয়া ইভা রোজারিও এর পরিবেশনায় মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে, প্রবাসে বেড়ে ওঠা সন্তানদের বিভিন্ন পারফরমেন্স ছিল সত্যিই উপভোগ্য। অনুষ্ঠানে তুলুজ শহরে বসবাসের জন্য যারা নতুন এসেছে তাদেরকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। যারা স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পেয়েছেন তাদেরকে বিশেষ সংবর্ধনা জানানো হয়।
সংগঠনের সহ কোষাধ্যক্ষ প্রিন্স এ গোমেজ এর উপস্থাপনায়, পুনরুত্থানের বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মানিত সভাপতি- যোসেফডি কস্তা, সাধারণ সম্পাদক-মার্ক রায়, প্রচার সম্পাদক – পঙ্কজ গমেজসহ অন্যান্যরা। বক্তারা উল্লেখ করেন যে, দূর প্রবাসে প্রচন্ড কর্মব্যস্ততার মাঝে এই মিলন মেলা যেন এক চিলতে আনন্দের খোরাক এবং নতুন প্রজন্মের জন্য অসাধারণ উদ্যোগ। এই সব অনুষ্ঠানের মাধ্যমেই তারা বাংলা সংস্কৃতির সাথে পরিচিত হয়। নিজেদের মাঝে পারস্পারিক সম্পর্ক আরও দৃঢ় করে। সংগঠনের সভাপতি তার বক্তব্য উল্লেখ করেন বাংলাদেশের প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ- ফ্রান্স দীর্ঘ বছর তুলুজ শহরের প্রবাসীদের নানাবিধ সাহায্য সহযোগিতা করে আসছে। তিনি উল্লেখ করেন আমাদের সাহায্য এখনও অব্যাহত। এ সংগঠনটি সারা বছর জুড়ে নানাবিধ ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান করেছে। তিনি সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেন। আজকের এই মহৎ অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য তিনি সকলকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে।