রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডান প্রবাসী আসমা বেগম নামে এক নারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে খালেদা জিয়া ও তারেক রহমান–কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জর্ডান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
প্রবাসীদের অভিযোগ, আসমা বেগম নিয়মিত ফেসবুক লাইভে এসে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব রহমান সম্পর্কে অশালীন ভাষায় মন্তব্য করে আসছেন। বিষয়টি প্রবাসী বাংলাদেশিদের নজরে এলে তারা এর প্রতিবাদ জানান।
এ ঘটনায় জর্ডান কেন্দ্রীয় বিএনপি-র নেতৃবৃন্দ বাংলাদেশ দূতাবাস, জর্ডান-কে বিষয়টি অবহিত করেছেন বলে জানা গেছে। প্রবাসী নেতাকর্মীরা দাবি জানিয়েছেন, আসমা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক।
তাদের মতে, প্রবাসে অবস্থান করে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য প্রদান দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। এ কারণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
জানা গেছে, অভিযুক্ত আসমা বেগম বর্তমানে আম্মান নগরীর হাই নাজ্জেল এলাকায় বসবাস করেন।
প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ এ বিষয়ে দ্রুত কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।