প্রবাস মেলা ডেস্ক:
রীতা চক্রবর্তী। এক নামেই যার পরিচয়। তিনি আন্তর্জাতিক খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী। দীর্ঘ দিন ধরে সঙ্গীত নিয়ে মাতিয়ে রাখছেন দর্শক শ্রোতাদের। থাকেন কলকাতায়। কিন্তু সারা ভারতেই রয়েছে তার সমান বিচরণ। বহু ভাষাভাষীর দেশ ভারত। রীতা চক্রবর্তীও কম কীসে। তিনিও ১০ টি ভাষায় গান করতে পারেন। এই করোনাকালীন জীবনেও তিনি থেমে থাকছেন না। ভার্চুয়াল মিডিয়ায় গান গেয়ে শ্রোতাদের আশীর্বাদ কুড়াচ্ছেন সমানতালে। এইতো ১ আগস্ট, ২০২০ সন্ধ্যে ৭.৩০ টায় লোকসঙ্গীত নিয়ে উপস্থিত হয়েছিলেন ফেইজবুক লাইভে। অনুষ্ঠানটির আয়োজক ফ্রেন্ডস অফ আর্ট এন্ড ফাইনআর্টস একাডেমিস ওয়েলফেয়ার এসোসিয়েশন। প্রচারিত হয়েছে “ফাফা গ্রুপ ফেসবুক লাইফ পেজ থেকে। ১ ঘণ্টার সেই সঙ্গীত অনুষ্ঠানটি উপভোগ করেছেন নেট দুনিয়ার হাজার হাজার দর্শক শ্রোতা। অনুষ্ঠানটি যারা মিস করেছেন তাদের জন্য সেটি
ফাফা গ্রুপ ফেসবুক লাইফ পেজ এ আপলোড করে দেয়া হয়েছে। ভিডিও টি আশা করি সকলের ভালো লাগবে l
ফেইজবুকে লাইভ গাইলেন আন্তর্জাতিক খ্যাতনামা লোকসঙ্গীত শিল্পী রীতা চক্রবর্তী