আবু মুসা চৌধুরী
সরিয়ে করুণ চোখ
রোগেন ভেলিয়ার যে ঝাড় থেকে
এই অর্ধেক আকাশ দেখে দেখে
সাধ জাগে, মিটে যায় তৃষ্ণা;
পুনরায় জীবনের আলো-আঁধারীর
ভেতর থেকে ও অন্তরালে অগোছালো
সমূহ সময় জুড়ে…
অতর্কিতে মিঠে রোদ এসে
লুটিয়ে পড়েছে আজ
কে যেনো, কে যেনো এসে ডাক দেয়
ভোরের আলোক রেখা আবার আমার
বারান্দায় এসে সাড়া দেয়।
তখন খরার কাল
এমন দুর্যোগে হায় কান পেতে
শুনেছি নশ্বর গান
দেখেছি ফুলের পথ
আমার যাপিত জীবনের রং।