প্রবাস মেলা ডেস্ক: ফকির নিটওয়্যারস লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান ডিসিআই-আরএসসি’র ‘ওরফ্যান সার্পোট প্রোগ্রাম’ এর আওতায় পরিচালিত এতিমখানা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ডিসট্রেস্ড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনার (ডিসিআই)- এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি এতিম শিশুদের দৈনন্দিন কার্যক্রমের খোজ খবর নেন; শিশুদের আয়োজনে মনোমুগ্ধকর নৃত্য ও গান উপভোগ ও পরিশেষে তিনি নিজেও তাদের জন্য গান পরিবেশন করেন।

ডিসট্রেস্ড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনার (ডিসিআই) ২০০৩ সাল থেকে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের সুবিধা-বঞ্চিত শিশুদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, এতিম শিশুদের লালন-পালন, বিনামূল্যে চোখের চিকিৎসা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ডিসিআই- এর কার্যক্রম সম্পর্কে ডা. এহসান হক আরও বলেন, ‘ডিসিআই প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের ঝড়ে পড়া শিশু অথবা শিশুশ্রমে নিয়োজিত শিশুদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সহায়তা প্রদান করে আসছে। আমাদের লক্ষ্য হচ্ছে শিশু অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শিশুদের জন্য এক সুন্দর পৃথিবী উপহার দেওয়া’। তিনি সামাজের সহানুভব ও বিত্তবান নাগরিকদের ডিসিআই- এর কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানান।

ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান ডিসিআই-আরএসসি’র এতিমখানা পরিদর্শন করে অভিভুত হয়ে বলেন, ‘ডিসিআই দুস্থ্য ও সুবিধা-বঞ্চিত শিশুদের সামগ্রিক উন্নয়নের জন্য যা করছেন তা সত্যিই অভাবনীয়। ডিসিআই- এর মত মহান প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পেরে ও শিশুদের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত’।