মুহাম্মদ জালাল উদ্দিন কুয়েত: ঢাকা নবাবগঞ্জ উপজেলার কৃতি সন্তান, সাবেক বিমান ও পর্যটন এবং বস্র প্রতিমন্ত্রী,জাতীয় সাংসদের (সাবেক ঢাকা-২ আসনের) বার বার নির্বাচিত সাংসদ, ঢাকা জেলা বিএনপি”র সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান,বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান,স্বচ্ছ রাজনীতিবিদ,দোহার- নবাবগঞ্জ মানুষের জননেতা প্রয়াত জনাব আব্দুল মান্নান এর মৃত্যুতে তার আত্বার মাগফেরাত কামনায় নবাবগঞ্জ উপজেলা বিএনপি কুয়েত কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন সানা অ্যাডভাইজর কোম্পানির শো-রুমে।
দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ফেরদৌস খান। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আলআমিন ঢৌধুরী স্বপন, জায়েদুর রহমান, গিয়াস উদ্দিন,জাহিদ হোসেন, লিয়াকত, নজরুল, কাজল, জাহান্গীর,শাহিন সহ দোহার নবাবগন্জ বিএনপির কুয়েতের নেতাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ খন্দকার আবু আশফাক সাহেবকে সাথে নিয়ে দোহার- নবাবগঞ্জে শক্তিশালী বিএনপি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।