নূপুর সিনহা, কোলকাতা, ভারত:
শিমুলের রঙে রাঙানো সিঁথি
আমার, তোমারই জন্য।
চোখে রঙিন স্বপ্ন সাজানো
আমার, তোমারই জন্য।
বুকে প্রেমের সুর বাজে
আমার, তোমারই জন্য।
ডাকল অরুণ, ফুটল বকুল,
বাজল শঙ্খ, তোমারই জন্য।
জিঞ্জাসা করল না কেউ—কতটা কষ্ট?
নারী তাই? এতো শুধু আমারই জন্য।
আনন্দ মুখরিত জনসমাবেশ, অচ্ছুৎ
আমি, শুধু মাতৃত্বেরই জন্য।
আজ আমার বড়ো একা লাগে
কেন? সেকি তোমারই জন্য।
বাঁচর বাস্তবতাকে অর্থহীন লাগে
কেন? সেকি তোমারই জন্য।
যদি আমি ভুল করে থাকি
কোন—সেকি তোমারই জন্য।
তোমারই কায়ার ছায়া আমি তাই
ভুলটুকু কি শুধুই আমার?