প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি পাক্ষিক প্রবাস মেলা অফিসে অতিথি হিসেবে ভিজিট করেছেন কুষ্টিয়া জেলার ‘খোকসা-কুমারখালী’র স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি। তারা হলেন: কুমারখালী’র ৪নং সদকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো: লুৎফর রহমান, জয়ন্তিহাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ১০নং কুমারখালীর পান্টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা মো: হাফিজুর রহমান এবং খোকসা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএনপি’র খোকসা থানার সাধারণ সম্পাদক মুহঃ আনিস-উজ-জামান আনিস। সম্প্রতি এক সন্ধ্যায় প্রবাস মেলা পরিবারের সাথে চা-চক্রে অংশ নিয়ে তাদের ব্যক্তিগত-রাজনৈতিক এবং প্রবাস মেলা পত্রিকা সম্পর্কে মতবিনিময় করেন। মতবিনিময়ের এক ফাঁকে তাদের হাতে প্রবাস মেলার সৌজন্য কপি তুলে দেন পত্রিকাটির অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ।
মো: লুৎফর রহমান: কুমারখালী’র ৪নং সদকী ইউয়নের সাবেক চেয়ারম্যান। ১৯৯১ সাল থেকে টানা ২০ বছর তিনি সদকী ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কুমারখালী বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে কুমারখালী থানা বিএনপি’র থানা আহ্বায়ক ও কুষ্টিয়া জেলার ত্রাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়া তিনি কুমারখালী থানা ছাত্রদলের সাবেক সভাপতি, কুমারখালী থানা যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মো: জাহাঙ্গীর আলম: খোকসা থানার জয়ন্তিহাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ছোটবেলা থেকেই ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন তিনি। ১৯৮৩ সাল থেকে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত তিনি। ২০১১ সালে জয়ন্তিহাজরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৯ সালে জয়ন্তিহাজরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং বর্তমানে একই পদে দায়িত্ব পালন সহ খোকসা থানা বিএনপি’র বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
হাফিজুর রহমান: বর্তমানে কুমারখালী’র ১০নং পান্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমারখালী শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমারখালী জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বরত ছিলেন।
মুহঃ আনিস-উজ-জামান আনিস: খোকসা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএনপি নেতা। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠালগ্ন হতে সরাসরি দলের সঙ্গে জড়িত। ছাত্রদলের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতি করেছেন। খোকসা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা কমিটির সহ-সভাপতি নিযুক্তির মাধ্যমে ছাত্রজীবনে ছাত্রদল এবং ১৯৯১ সালে খোকসা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে মোট ৫ বার কাউন্সিল অধিবেশনের মাধ্যমে খোকসা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। বর্তমানে একই পদে দায়িত্ব পালন করছেন। কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক কমিটিতে যুগ্ম-সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সবশেষ খোকসা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে ২০০৫ সাল থেকে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন।
উল্লেখ্য, প্রবাস মেলা পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ এবং উপদেষ্টা মামুন ইমতিয়াজ এর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন শোমসপুর গ্রামে। সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত না থাকলেও প্রবাস মেলা’র সম্পাদক ও উপদেষ্টার জন্মস্থান কুষ্টিয়া হবার কারণে নানা দল-মত নির্বিশেষে অনেকেই প্রবাস মেলা অফিসে মাঝে-মধ্যেই বেড়াতে আসেন। শিকড়ের টানে সম্পাদক ও উপদেষ্টা দু’জনই গ্রামের বা এলাকার মানুষের নানাবিধ কাজে-কর্মে সম্পৃক্ত থাকেন।