প্রবাস মেলা ডেস্ক: ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার বিকেলে প্রবাস মেলা অফিসে প্রবাসী অতিথি ছিলেন সিঙ্গাপুর প্রবাসী ভিক্টর আল-আমিন এবং মালদ্বীপ প্রবাসী মো: মনির হোসেন। এ সময় তারা প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
ভিক্টর আল-আমিন প্রায় দুই যুগ ধরে সিঙ্গাপুরের জুরং শহরে বসবাস করছেন। প্রবাসী কমিউনিটিদের পরিচিত মুখ ভিক্টর আল-আমিন সিঙ্গাপুরে বাংলা সংস্কৃতিতে তুলে ধরতে নানা ভাবে কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগে প্রায়শই সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে নামকরা তারকা শিল্পীদের নিয়ে ‘শো’ এর আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশিরা কিছু সময়ের জন্য হলেও প্রবাসের একাকীত্ব থেকে মুক্তি পেয়ে দেশীয় সংস্কৃতির স্বাদ নিতে পারেন। যে অনুষ্ঠানগুলোতে প্রবাসীদের এক মিলনমেলায় পরিণত হয়।

অপরদিকে কুমিল্লার মুরাদনগর থানার কৃতি সন্তান সাংবাদিক মো: মনির হোসেন প্রায় ১৪ বছর ধরে মালদ্বীপে প্রবাস জীবন কাটাচ্ছেন। তিনি প্রবাসীদের নানান সমস্যা-সম্ভাবনা নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক এবং পাক্ষিক পত্রিকায় লেখালেখি করেন। তিনি প্রবাস মেলা’র মালদ্বীপ প্রতিনিধি হিসেবেও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও অনলাইন এক্টিভিস্ট এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী মো: মনির হোসেন
মালদ্বীপে প্রতিষ্ঠিত প্রবাসী বাংলা শিল্পীগোষ্ঠীর সম্মানিত সভাপতি হিসেবে কাজ করছেন। তিনি বলেন, এই সংগঠনের মাধমে আমরা ছুটির দিন এবং বিশষ্ট দিবসগুলোতে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের বিনোদন দিতে গানের আসরের আয়োজন করে থাকি। এছাড়াও দেশে বিদেশের নানা সমস্যা নিয়ে আমরা প্রবাসী বাংলা শিল্পীগোষ্ঠীর ব্যানারে প্রতিবাদ-সমাবেশ, সচেনতামূলক সভা-সেমিনার এর আয়োজন করে থাকি।
এ সময় অ্যনান্যের মধ্যে বিদ্যুত, মো: রুবেল হোসেন উপস্থিত ছিলেন।
পরে তারা প্রবাস মেলা পরিবারের সাথে ফটোসেশনে অংশ নেন।