প্রবাস মেলা ডেস্ক: পাক্ষিক প্রবাস মেলা অফিসে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া প্রবাসী প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী তাজ আক্তার দিয়া। ১৭ জুন সোমবার বিকেলে তিনি প্রবাস মেলা অফিস পরিদর্শন করেন এবং পত্রিকার কলাকুশীলদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
তাজ আক্তার দিয়া দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে দিয়া উচ্চ শিক্ষা শেষ করে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
আইটি ক্যারিয়ারের পাশাপাশি দিয়া নিয়মিত সংগীত চর্চা করেন। তিনি ছোটবেলা থেকেই গান গাইতে ভালোবাসতেন। আইটি ক্যারিয়ারের পাশাপাশি তিনি সংগীত জগতেও দর্শকদের মন জয় করে এগিয়ে যেতে চান। এরই মধ্যে দিয়া’র দুটি মিউজিক গানের ভিডিও প্রকাশিত হয়েছে।
৩১ মে লেজার ভিশন এর ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ‘কফি হাউস’ গানটি। এতে গীতিকার ও সুরকার ছিলেন সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার। এছাড়া কয়েকদিন আগে ‘কি অপরাধে’ মেলোডিয়াস টাইপের একটি ভিডিও গান প্রকাশিত হয়েছে। এগানে গীতিকার ছিলেন রঞ্জু রেজা এবং সুরকার ছিলেন পার্থ মজুমদার। দুটি ভিডিও গানই ইতিমধ্যে দর্শক- শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন বলে দিয়া জানান।
প্রবাস মেলা কলাকুশীলদের সাথে মতবিনিময় শেষে পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদক গুণী প্রবাসী এই শিল্পীর হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।