প্রবাস মেলা ডেস্ক: ২৪ আগস্ট শনিবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ লুৎফর রহমান নতূন এবং আনিসুর রহমান। এ সময় তারা প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
জনাব লুৎফর রহমান নতূন শেরপুর জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক ও জেলা’র নিউমার্কেট ব্যবসায়ী সমিতি’র সভাপতি।
লুৎফর রহমান নতূন বিস্ময়কর কন্যা রাইশা রহমান এর পিতা। ৬ বছরের এই শিশু সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অ্যাপস তৈরি করে দেশে-বিদেশে ব্যাপক সারা জাগিয়েছেন।

উল্লেখ্য, রাইশা’র তৈরি অ্যাপসটি ওপেন করলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বেজে উঠে। অ্যাপসটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার মতো আরো কিছু তথ্য রয়েছে।
অপরদিকে জনাব আনিসুর রহমান শেরপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি টেক্স-ওয়ার্ল্ড সুর্সিং লি: (Tex- World Sourcing Ltd.) এর ব্যবস্থাপনা পরিচালক এবং দ্যা নিউ ডেল্টা এ্যাপেয়ারল্যাস লি: (The New Delta Apparels Ltd.) এর ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।
তারা প্রবাসীদের নিয়ে প্রবাস মেলা’র কার্যক্রমের প্রশংসা করেন এবং পত্রিকাটির সাফল্য কামনায় সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদক বিশিষ্ট এই ব্যক্তিদের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।