প্রবাস মেলা ডেস্ক: ১৯ ফেব্রুয়ারি ২০২২, শনিবার প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন কয়েকজন মডেল, অভিনয় শিল্পী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা হলেন- মডেল, অভিনেত্রী ও ফ্যাশন কোরিওগ্রাফার সুলতানা চৌধুরী, দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী লিজা খানম, অভিনেতা, ডিরেক্টর ও রাইটার মুন্না অনিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাজহারুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও ক্ল্যাসিক্যাল সঙ্গীত শিল্পী ফখরুজ্জামান ও গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী।
প্রবাস মেলার কলা-কুশীলবদের সাথে আড্ডা, চা-চক্র এর ফাঁকে ফাঁকে তারা বলছিলেন তাদের জীবনের কথা। আড্ডার এক ফাঁকে তাদের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার অনলাইন রিপোর্টার আশরাফুল আলম মাসুদ।

উল্লেখ্য, সুলতানা চৌধুরী একাধারে মডেল, অভিনেত্রী, ফ্যাশন কোরিওগ্রাফার, গায়িকা, নৃত্যশিল্পী ও সরকারি চাকুরিজীবী। নাটক, সিনেমা, মডেলিং সবক্ষেত্রেই সমানতালে পদচারণা তাঁর।
লিজা খানম দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী। বিটিভির ধারাবাহিক নাটক ‘মাটির মায়া’ দিয়ে অভিনয় শুরু করে আরটিভির ভায়রা ভাই, শোনেনা সে শোনেনা, পিএইচডি সালমান, স্বপ্ন সোঁনারগাও, তামাদি, আমাদের গল্প বাক্স সহ অসংখ্য নাটকে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন বিজ্ঞাপনেও তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।
মুন্না অনিক একাধারে পরিচালক, রাইটার ও তরুণ অভিনেতা। তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও বিভিন্ন বেসরকারী টেলিভিশনে কাজ করছেন।
মাজহারুল ইসলাম অত্যন্ত মেধাবী রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
শহীদুল্লাহ ফরায়জী একজন সফল গীতিকবি। বিরহ-বিচ্ছেদ আর প্রেমের কথামালার গান লিখে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। চার দশকেরও অধিক সময় ধরে নিরন্তর লিখে চলেছেন মর্মস্পর্শী সব গান। সোনা দানা দামি গহনা, অপরূপা তুমি অপরূপা, দু’চোখ আমার শত্রু হলো, জীবন যদি বদল করা যেত, আমার মন্দ স্বভাব, দিন-রাত্রির হয়নারে মিলন, মনের দুঃখ রইলো মনে, নষ্ট জীবন— পরিচিত এই গানগুলো লিখেছেন বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। ‘আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’ গীতিকার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে পুরস্কৃত হয়েছেন শহীদুল্লাহ ফরায়েজী।
ইঞ্জিনিয়ার ফখরুজ্জামান একজন দক্ষ ও সফল টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তিনি বাংলাদেশের নামকরা বড় বড় গার্মেন্টস গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এ উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। বর্তমানে দেশের অন্যতম প্রধান গার্মেন্টস ও টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজ ফকির গ্রুপের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। সদা হাস্যোজ্জ্বল ও বন্ধুবৎসল ফখরুজ্জামান ব্যক্তিগত জীবনে একজন ক্ল্যাসিক্যাল সঙ্গীত শিল্পী।