প্রবাস মেলা ডেস্ক: ১৮ আগস্ট ২০১৯ রবিবার সন্ধ্যায় প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নূতন। এ সময় তিনি প্রবাস মেলা’র কলাকুশীলদের সাথে নানা বিষয়ে আড্ডায় মেতে উঠেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী নূতন প্রবাস মেলা’র নিয়মিত পাঠক। তিনি দেশে -বিদেশে বিভিন্ন জায়গায় প্রবাস মেলা’র প্রচার প্রসারে একজন এ্যাম্বাসেডরের ভূমিকা রাখছেন। প্রবাস মেলা’র অগ্রযাত্রায় সহযোগিতা করায় পত্রিকার পক্ষ থেকে গুণী এই শিল্পীকে ধন্যবাদ জানানো হয়।

এ সময় চিত্রনায়িকা নূতন বলেন, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কারিগর প্রবাসী বাংলাদেশিরা, তাদের পাঠানো রেমিটেন্সের কল্যাণেই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। এই রেমিটেন্স সৈনিকদের কথাগুলোই প্রবাস মেলা তুলে ধরছে। আমি পত্রিকাটির সাফল্য কামনা করছি। আশাকরি পত্রিকাটি আরও বেশি করে প্রবাসী বাংলাদেশিদের মনের কথাগুলো তুলে ধরবে।
পরে পত্রিকার কলাকুশীলদের সাথে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী ফটোসেশনে অংশ নেন।