প্রবাস মেলা ডেস্ক: ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন স্পেনের বার্সেলোনা প্রবাসী মো: শফিক খান।
জনাব মো: শফিক খান বার্সেলোনায় বাঙালি কমিউনিটিতে একজন পরিচিত মুখ, প্রবাসের বিভিন্ন দেশীয় অুনষ্ঠানগুলোতে তার রয়েছে সক্রিয় অংশগ্রহণ। এছাড়াও তিনি বিশ্বব্যাপি প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র একজন সদস্য।
প্রবাস মেলায় তিনি প্রবাসের নানা অভিজ্ঞতা এবং বাংলাদেশ নিয়ে তার স্বপ্নের কথা শেয়ার করেন। পরে পত্রিকার কলাকুশীলরা বার্সেলোনা প্রবাসী জনাব মো: শফিক খান এর হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন।