প্রবাস মেলা ডেস্ক: প্রবাস মেলার দুবাই প্রতিনিধি মহিউল করিম আশিক বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি (ইউএই)’র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। ২৬ মে ২০২২, বৃহস্পতিবার দুবাই প্রিমিয়াম সুইটস রেস্টুরেন্ট হল রুমে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি (ইউএই) এরসাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়। প্রবাস মেলা’র উপদেষ্টা মামুন ইমতিয়াজ, সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ও নির্বাহী সম্পাদক শহীদ রাজু সহ সকল কলাকুশলীরা নতুন কমিটির নব-নির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আবেগবর্জিত ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের মূল কাজ। রিপোর্টার্স ইউনিটি সদস্যরা সকলেই বয়সে তরুণ এবং অভিজ্ঞতায় ঋদ্ধ। আরব আমিরাতের বাংলাদেশি কমিউনিটিকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। নবনির্বাচিত এ কমিটির সদস্যরা আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুখে দু:খে পাশে থেকে তথ্য উপাত্তের ভিত্তিতে সংবাদ পরিবেশন করে তাদের মহতি দায়িত্ব পালন করবে বলে প্রবাস মেলা আশাবাদ ব্যক্ত করে।
উল্লেখ্য, স্বাধীন দেশ টিভির নির্বাহী কর্মকর্তা ও আর টিভির আরব আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয় উপদেষ্টা, এস এ টিভির আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হক সভাপতি ও নিউজ ২৪ টেলিভিশনের প্রতিনিধি আবদুল আলীম সাইফুল কে সাধারণ সম্পাদক এবং মাই টিভি আরব আমিরাত প্রতিনিধি শামসুর রহমান সোহেল কে সাংগঠনিক সম্পাদক করে একজন উপদেষ্টা এবং ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।