প্রিয় মামুন ভাই,
সালাম নেবেন। আমরা কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের পক্ষে শুরু থেকেই জানিয়ে আসছি যে-কারো বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই। আমরা শুরু থেকেই কানেক্ট বাংলাদেশের সাথে ছিলাম। সেই লক্ষ্যে বার্সেলোনা’র বিশেষ অধিবেশনে কানেক্ট বাংলাদেশ নামটিকে ‘কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল’ নামে সকলেই পরিবর্তনের সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর পর আমরা সরাসরি বলে আসছি-কারো বিরুদ্ধে আমরা কোন অভিযোগ করবোনা।আমরা দোষারূপের সংস্কৃতিতে বিশ্বাসী নই। যেখানে বিকাশের কথা থাকবে সেখানে আমরা আছি। কথা হচ্ছে-প্রবাসেও দেশের মতো নানাজনের নানা মত আছে। তবে একটু ভিন্নতা যে নেই-তা নয়। আমাদের কথা হচ্ছে দেশের জন্য কাজ করাটাই আসল। প্রবাসের সকল সংগঠনসমূহ ছোট বড় সকলেই যে নামেই হোক সাধ্যমত দেশের জন্য কাজ ও দেশের সেবার প্রত্যয়ে কোন না কোনভাবে সেবার জন্য নিজেদের উৎসর্গ করার মানসিকতায় পুষ্ট। তাই দেশের জন্য যাঁরা কাজ করবে নীরবে-তাঁরা আমাদের নমস্য।
যে কোন সংগঠনে কোন না কোনভাবে ভিন্নমত থাকতে পারে। সেটাই স্বাভাবিক। আমরা আপনাকে বলেছি-আমরা সবসময় সত্য ও সুন্দরের পক্ষে। আমাদের জন্য অন্য কারো সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে-আমরা কখনো তা চাইবো না। আমরা যথাসম্ভব তথ্য উপাত্ত সহকারে যা কিছু জনস্বার্থে কল্যাণকর। দেশ ও প্রবাসের জন্য মঙ্গলকর-সেভাবেই নিবেদিতপ্রাণ অনেকেই আমাদের সাথে কথা নয়-কর্মের মধ্য দিয়ে এগিয়ে যেতে চায়।
দীর্ঘদিন থেকে আপনাকে জানি। আপনি সত্য ও সুন্দরের পূজারী। আপনার সমগ্র জীবন যৌবন প্রবাসীদের কল্যাণের লক্ষ্যে উৎসর্গ করেছেন। আমার জানামতে প্রবাস মেলার উপদেষ্টা হিসাবে আপনার চিন্তাচেতনা ও অভিজ্ঞতা থেকে সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার। আপনার প্রতিষ্ঠানে আপনি যেভাবে চাইবেন সেভাবে সবকিছু সম্পন্ন করার একচ্ছত্র অধিকারও কেবল আপনার। আপনার নীতিবোধ, নৈতিকতা ও একাগ্রতা সম্পর্কে প্রবাসীরা প্রায় সকলেই জানে। তাই সকলের সাথে সমানভাবে সম্পর্ক রাখার একটা অদম্য প্রচেষ্টা লক্ষ্য করেছি। সংবাদ প্রকাশের জন্য সকল তথ্য উপাত্ত ছাড়া যে কোন সংবাদ প্রকাশে আপনার অনাগ্রহ সর্বজনবিদিত। তাই জানামতে অনেকেই আপনাকে ভূল বুঝে।এমনকি সম্পর্ক নষ্ট হওয়ার মতো অবস্থা ও আবহ আপনার সহকর্মী সহ পত্রিকায় কর্মরত লোকজনদের অনেকের কাছেই দৃশ্যমান। তবে জেনেও আপনি অনেককে বুঝতে দেননা বলে আপনার প্রতিষ্ঠানের অনেকের মাধ্যমে জেনেছি। আমাদেরস বিশ্বাস যে সত্য দেরীতে হলেও অবশেষে সকলে জানতে পারবেন। আমাদের স্মরণ রাখতে হবে যে কোন নিউজকে কেন্দ্র করে সংশ্লিষ্ট অনেকের অভিযোগ থাকা স্বাভাবিক। একটা পত্রিকার স্বার্থকতা সেখানেই। প্রতিনিয়ত এই অভিযোগ আপন কাঁধে বহন করে কাউকে বুঝতে না দিয়ে তিলে তিলে সম্পর্ক রক্ষার জন্য আপনার প্রচেষ্টা অতুলনীয়। ব্যক্তিগত সম্পর্ক আর নিউজ সম্পর্কিত বিষয় দুটি’ই ভিন্ন। তাই কখনো কখনো এসব কারণে আপনার রাতের ঘুম হারামের মতো অবস্থা যে কোন গণমাধ্যমের নির্বাহীর জন্য সত্য।
আমরা আগামী লন্ডন কনফারেন্সে সবাইকে নিমন্ত্রণ জানাবো। যাতে কেউ অভিযোগ জানাতে না পারে। আমরা চাই সব মতপার্থক্য এড়িয়ে কারো বিরুদ্ধে কেউ যেনো দোষারূপের তীর নিক্ষেপ না করে। যা কিছু বিকাশমান ও কল্যাণকর ও জনমনস্বার্থ সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ-তা হবে আমাদের পথ চলার পাথেয়। আমরা কনফারেন্সে সবকিছু উন্মুক্ত রাখবো। সবার জন্য খোলা দরজা। কোন বাধানিষেধ থাকবেনা। সুতরাং চিন্তার কোন অবকাশ নেই। কনফারেন্সেই সবকিছু পূর্ণতা পাবে।
আপনি ভালো থাকবেন।
Please Stay Safe And Stay Healthy. May Almighty Allah Bless You And Your Family.
‘কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল’ এর পক্ষে
হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে।