হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: প্রবাস মেলার সম্মানিত উপদেষ্টা মামুন ইমতিয়াজ ও সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদের মাতা মমতাজ বেগম এর মৃত্যুতে বিশ্বব্যাপি প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম কানেক্ট বাংলাদেশ শোক ও সমবেদনা জানিয়েছে। কানেক্ট বাংলাদেশের পরিকল্পনা পরিষদ ও কেন্দ্রীয় সমন্বয়ক পরিষদ সমন্বিতভাবে এক বিবৃতিতে এই শোকবার্তা ও সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, জনাবা মমতাজ বেগম ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ ৪ সেপ্টেম্বর বুধবার বাদ জোহর জানাযা শেষে শোমসপুর মরহুমার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।

শোক বার্তায় তারা জানান, প্রবাস মেলা’ দীর্ঘ সময় ধরে বিশ্বময় প্রবাসীদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রবাসীদের অধিকার ও বাংলাদেশের সামগ্রিক টেকসই উন্নয়ন ও প্রবাসীদের অংশগ্রহণের পক্ষে জোরদার ভূমিকা পালন করে আসছে। প্রবাস মেলা কানেক্ট বাংলাদেশ প্রতিষ্ঠার শুরু থেকেই সকল খবর অত্যন্ত গুরুত্বের সাথে এবং বিশ্বব্যাপী সংগঠনটির প্রচার ও প্রসারে ব্যাপক ভূমিকা অব্যাহত রেখেছে।
কানেক্ট বাংলাদেশ মরহুমা মমতাজ বেগমের পরিবারের সকল সদস্য সহ স্বজন ও শুভানুধ্যায়ীদের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন এবং কানেক্ট বাংলাদেশ’ মরহুমা’র পবিত্র রুহের মাগফেরাত কামনা করেন। প্রবাস মেলায় কর্মরত সকলেই যেন শোককে শক্তিতে পরিণত করে আগের মতো বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে পারে-কানেক্ট বাংলাদেশের সেটিই কাম্য।
প্রবাস মেলা পরিবার ও কানেক্ট বাংলাদেশের সম্পর্ক ও হৃদ্যতা অবিচ্ছেদ্য বলে কানেক্ট বাংলাদেশ মনে করে।