মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব: দেশীয় সংস্কৃতি তুলে ধরতে প্রবাসে বসবাসরত শ্রমজীবী বাংলাদেশিদের পরিবার পরিজনদের নিয়ে এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে হয়ে গেলো বাংলা সাংস্কৃতিক নাচ, গান, আড্ডা মধ্য রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসীরা।
প্রবাসে বসবাসরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা সপ্তাহ ব্যপী কাজের ফাঁকে একটু দেশীয় বিনোদন খুঁজে বেড়ান, তাইতো সপ্তাহের বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার এই দুইদিন অনেকেই ছুটি পেয়ে থাকে, পরিবার পরিজন নিয়ে ছুটে চলে একস্থান থেকে অন্যস্থানে। এনটিভি দর্শক ফোরামের সাংগঠনিক সম্পাদক আলী আহসান কিরনের সভাপতিত্বে এনটিভির ব্যুরো চীফ ও সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন, রিয়াদ ডিএমসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক শেখ বাদল, শেখ রাকিব, রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় সহ বাংলাদেশ কমিউনিটি নেতারা।
দেশ থেকে আগত অতিথিরা বলেন সারাদিন কাজ শেষে দীর্ঘ সময় ধরে প্রবাসে বসবাসরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা দেশীয় সাংস্কৃতিকের প্রতি যে উৎসাহ দেখা যায়, এটি বাংলাদেশে তেমন দেখা যায়না। শিশু, যুবক, নারী, পুরুষ সকলের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
দেশের উন্নয়ন অগ্রগতিতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের প্রবাসী বাংলাদেশীদের সবচেয়ে বড় ভুমিকা রয়েছে এটি নিজ চোখে না দেখলে বুঝা যাবেনা। নানান পেশায় কাজ করছে তার মাঝে একটু সুযোগ পেলেই মনের প্রশান্তি যোগাতে দেশীয় সাংস্কৃতিক উপভোগ করছেন। দেশের উন্নয়নে আরও ভুমিকা রাখবে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।