প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট (কেন্দ্রীয় কমিটি)’র উদ্যোগে ১৪ মার্চ ২০২৩ ঢাকাস্থ ধানমন্ডিতে প্রবাসী সাংবাদিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র শাখার কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ এম হোসেন বাবুর ঢাকা আগমন উপলক্ষ্যে সংবর্ধনা, সাংস্কৃতিক সন্ধ্যা ও ডিনারের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, সৈয়দ এম. হোসেন বাবু বাংলাদেশি কমিউনিটির নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যুক্তরাষ্ট্রের সভাপতি ও বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলস (বালা)’র নির্বাচিত সভাপতি। লসএঞ্জেলসে গড়ে তুলেছেন বাংলা পাঠশালা। এর মাধ্যমে প্রবাসে বাঙালি সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি শিশুদের বাংলাও শেখাচ্ছেন তিনি।