জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: নিউজ২৪ টিভির যুক্তরাজ্য প্রতিনিধি, ইক্বরা বাংলা টিভি ইউকে’র চীফ রিপোর্টার এবং বাংলাপেইজ২৪ ডটকমের সম্পাদক খালেদ মাসুদ রনিকে লন্ডনে সংবর্ধনা জানিয়েছেন প্রবাসী বিশ্বনাথবাসী।
লন্ডন বাংলা প্রেস ক্লাব কর্তৃক ‘সর্বোচ্চ রিপোর্টিং ও প্রেজেন্টিং অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন উপলক্ষে মঙ্গলবার বিকেলে লন্ডনের এন্টারপ্রাইজ স্কুল হলরুমে আয়োজিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ব্যক্তি অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ। সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা আকলুছ মিয়া, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শরিফুল ইসলাম এবং ব্যবসায়ী তোফাজ্জুল আলম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সুলুক আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার।
এছাড়া বক্তব্য রাখেন- লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জোবায়ের, সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি তৈমুছ আলী, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার খান, সাবেক সভাপতি মানিক মিয়া, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজল হোসেন, মুফতি আব্দুল মোন্তাকিম, মুফতি ছালেহ আহমদ, মনির আহমদ, মুসলেহ উদ্দিন, জসিম উদ্দিন সেলিম, আহাদ চৌধুরী বাবু, জাকির হোসেন কয়েস, আব্দুর রহিম রজ্ঞু প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা কয়ছর এম আহমদ, হাফিজ হোসাইন আহমদ, সৈয়দ নাইম আহমদ, বাবর চৌধুরী, ইমাম শাহীন, আলাউর রহমান শাহীন, আব্দুল কুদ্দুস, মিছবাহ উদ্দিন, আকলাকুর রহমান, আবদুস সুবহান ফারুক, আমির উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আব্দুস সালাম, আব্দুল ওয়াদুদ সাহেল, আসকির আলী, দৌলত হোসেন, সাব্বির উদ্দিন, আমিনুর রশিদ মামুনসহ অনেকে।
বক্তারা সাংবাদিক খালেদ মাসুদ রনির বাংলাদেশ ও যুক্তরাজ্যে সাংবাদিকতা এবং কমিউনিটি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।