প্রবাস মেলা ডেস্ক: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার বিকাল ৪.৩০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে প্রতিধ্বনি ঢাকার ৫ম বর্ষপূর্তি, কলকাতা শাখা উদ্বোধন ও শিমুল পারভীনের দু’টি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘এপার ওপার’ শিরোনামে এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুকিত মজুমদার বাবু, চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ভাইস চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আই, এ্যাডভোকেট মো: মোমতাজ উদ্দিন ফকির, সভাপতি, সুপ্রিম কোর্ট আইনিজীবী সমিতি, আহকাম উল্লাহ্, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও সাংস্কৃতিক জোট, এ্যাডভোকেট মো: আবদুন নূর দুলাল, সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আশুতোষ চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রতিধ্বনি কলকাতা শাখা ও মুখবই আলাপচারিতা। এতে সভাপতিত্ব করেন ড. শাহাদাৎ হোসেন নিপু, পরিচালক, বাংলা একাডেমি।