রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: ২৯ সেপ্টেম্বর ২০১৯ সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব বাংলাদেশ ফ্রান্সের এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও এক ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব বাংলাদেশ ফ্রান্সের সভাপতি ফয়সাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের পরিচালনায় খেলা উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাজনৈতিক সামাজিক সংঘটনের নেতৃবৃন্দরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফ্রান্স আওয়ামিলীগ এর সহ-সভাপতি কামরুল হাসান বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য শুভ, আব্দুল আহাদ, গিয়াস উদ্দিন, মুসলিম রুমেল, সালেহ আহমেদ, স্বপন, হারুনুর রশিদ । তিন দল খেলায় অংশগ্রহণ করে। পরে ট্রাইব্রেকার এর মাধ্যমে ফাইনাল খেলা শেষ হয়। এতে গোলাপগঞ্জ উপজেলা একাদশ সিলেট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ও রানার্স আপ হয় বাংলাদেশ লাল সবুজ একাদশ ।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন রিয়াজুল ইসলাম, আব্দুল আহাদ, হারুনুর রশিদ, শাহ আলম মায়া, নুরুল ইসলাম কামাল মিয়া, তাজুল আহমেদ, শোহাগ সারওয়ার সহ আরো অনেকে।
বক্তারা বলেন এই ধরনের আয়োজনে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলা কৃষ্টি কালচার তুলে ধরতে সাহায্য করবে। এধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা সবাই একত্রিত হতে পারে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে দিতে পারবে । সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাবের সভাপতি নতুন প্রজন্মকে এ ধরনের কার্যক্রম তারা অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।