মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের প্যারিসে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এর হাতে প্রবাস মেলা। সম্প্রতি প্রবাস মেলা’র তুলুজ প্রতিনিধি মার্ক রায় প্যারিসে রাষ্ট্রদূত এর সাথে সৌজন্য সাক্ষাত করে পত্রিকা তুলে দেন।
এসময় মান্যবর রাষ্ট্রদূত বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বরের ভূমিকা রাখায় প্রবাস মেলা’র প্রশংসা করেন। তিনি পত্রিকার কলাকুশীলদের ধন্যবাদ জানান এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, ১৯৮৬ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেয়া কাজী ইমতিয়াজ হোসেন দীর্ঘ কূটনৈতিক জীবনে এর আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার, থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সহ চীন, সুইজারল্যান্ড, ভারত ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন কূটনৈতিক মিশনে অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।