রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: ইউরোপের অন্যতম দেশ ফ্রান্সে এক লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। পরিবার-পরিজনের উন্নতি ও ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজের পাশাপাশি বিভিন্ন ব্যবসা-বাণিজ্যেও যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় ফ্রান্সে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান।
প্রবাসী বাংলাদেশিদের দেশি খাবারের চাহিদা পূরণে প্যারিসের ওভিলিয়ে এলাকায় নতুন করে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ‘বেঙ্গল সুপার মার্শে’। এ সুপার মার্শেতে বাংলাদেশের বিভিন্ন ধরনের শাকসবজি, মাছ, দেশীয় ফল, মসলা, চাল-ডাল, চানাচুর, মুড়িসহ টাটকা মাংস পাওয়া যাবে।
ফ্রান্সের বাংলাদেশি গ্রোসারি দোকানগুলোতে শুধু বাংলাদেশিরাই নয়, আফ্রিকানসহ বিভিন্ন দেশের মানুষও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে আসেন। ফলে বাংলাদেশের খাবার ও সংস্কৃতির সঙ্গে ভিনদেশিরাও পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।
নাসির উদ্দিন আহমেদ, হারুনুর রশিদ ও সোহেল আহমেদের যৌথ উদ্যোগে বাংলাদেশি এই দোকানটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে ওভিলিয়ের বাংলাদেশি মসজিদের খাদেম দোয়া পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনাম উদ্দিন, খালেক সালেহ আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, আমিন খান হাজারি, আলী হোসেন, মাসুদ হায়দার, এলেন খান, দেলোয়ার চৌধুরী, জামান সরকার, হারুনুর রশিদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।