মার্ক রায়, তুলুজ ফ্রান্স প্রতিনিধি: ৫ম বিশ্ব দরিদ্র দিবস-২০২১ কে কেন্দ্র করে সারা বিশ্বের খ্রিস্টান জনগোষ্ঠির শ্রদ্ধাভাজন এবং ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস ‘সান্তা মারিয়া দেগলি অ্যাঞ্জেলির ব্যাসিলিকায়’ অ্যাসিসিতে (ইতালি) ব্যক্তিগত সফরে আসেন।
সেখানে তিনি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত অসংখ্য সংগঠনের ৫০০ জনের বিশেষ প্রতিনিধি একটি দলের সাথে একান্ত বৈঠকে মিলিত হন। ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন এর আহ্বায়ক মার্ক রায় ফ্রান্স থেকে এই একান্ত বৈঠকে উপস্থিত হয়।
১২ নভেম্বর ২০২১, শুক্রবার নিরাপত্তার খাতিরে নির্দিষ্ট স্থানে ঢুকার জন্য বাসে যাওয়ার পথে সবাইকে স্পেশাল ব্যাচ প্রদান করা হয়।
কড়া নিরাপত্তাবেস্টনি ভেদ করে বিভিন্ন দেশর আগত বিশেষ প্রতিনিধিরা গির্জার প্রাঙ্গণে পোপ কে স্বাগত জানাতে উপস্থিত হয়। সকলের অপেক্ষার বাঁধ ভেঙ্গে সকাল ১০টায় হেলিকপ্টার যোগে সম্মানিত পোপ ফ্রান্সিস গির্জ প্রাঙ্গণে উপস্থিত হন। অসংখ্য সংগঠনের প্রতিনিধিরা তাদের নিজ নিজ দেশ এবং সংগঠনের পতাকা উড়িয়ে শ্রদ্ধেয় পোপ কে স্বাগত জানান। স্বাগতম গ্রহণ ও শুভেচ্ছা বিনিময়ের পর নির্ধারিত প্রতিনিধিদের উপস্থিতিতে পোপ ফ্রান্সিস ৬ জন প্রতিনিধি কথা ধৈর্য ধরে শুনে এবং তাদের আশীর্বাদ করে।
সকলের উদ্দেশ্যে বিশেষ বক্তব্যে তিনি উল্লেখ করেন, দরিদ্ররা সর্বদাই আমাদের চারিপাশে আছে। ঈশ্বরকে ভালোবেসে, তাকে সাথে রেখেই দরিদ্র লোকের পাশে থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন আমাদের মনের দরজা এবং ঘরের দরজা খুলে দিতে হবে। যারা ধাক্কা দেয় তাদের স্বাগত জানাতে হবে। বৈঠক শেষে উপস্থিত সকলকে পোপ ফ্রান্সিসের ভালোবাসার বিশেষ উপহার প্রদান করা হয়।

ইউরোপে বাংলাদেশি খ্রিস্টানদের অন্যতম মানবিক সংগঠন ‘বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ-ফ্রান্স এর সম্মানিত সভাপতি ‘যোষেফ কস্তা’ শারীরিকভাবে অসুস্থ থাকায় এই বিশেষ প্রতিনিধি দলের সাথে উপস্থিত হতে পারে নি। ফ্রান্সের তুলুজ শহর থেকে আগত বিশেষ প্রতিনিধি প্রণতি ক্রুশ এর কাছে প্রতিবেদক, তার মনের প্রতিক্রিয়া জানাতে চাইলে উল্লেখ করেন যে, একেবারে কাছে থেকে মাননীয় পোপকে দেখা এবং তার সাথে হাত মেলানো এ এক পরম সৌভাগ্যের বিষয়। আজ আমি নিজেকে গর্বিত মনে করছি। আমার জীবনে এটি একটা স্মরণীয় মুহূর্ত ।

আসিসি ডোমেনিকো সোরেন্টিনোর বিশপ এর তত্ত্বাবধায়নে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে এই বিশেষ আয়োজন সমাপ্ত হয়।