জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: পবিত্র মাহে রামাদান উপলক্ষে ১লা এপ্রিল ২০২৪, সোমবার বৃহত্তর ঢাকা সমিতি ইউকে এর উদ্যোগে পূর্ব লন্ডনের মেনর পার্কের সুলতানিন রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ঐক্য শান্তি এবং শৃঙ্খলা এই তিনটি শব্দের শীতল ছায়ায় সকলকে একত্রিত করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। আহবায়ক কাজী মনসুর আহমেদ শিবপুর পরিচালনায় এবং যুগ্ম আহবায়ক মো: সোহেব আলম এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান শুরু হয়। যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন ভূইয়া বাবু এবং মোতালেব মিয়ার সহযোগিতায় এবং সংগঠনের ব্যস্ততার মাঝেও প্রায় সকল সদস্যের উপস্থিতিতে ইফতার এবং দোয়া মাহফিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।
পবিত্র মাহে রমজান মাসের তাৎপর্য বর্ণনা শেষে সারা বিশ্বের মুসলমানদের শান্তির জন্য দোয়া কামনা করেন ইতালির মসজিদের রোমের ইমাম মাওলানা মিজানুর রহমান এবং শাহজালাল মসজিদের ইমাম একলাছুর রহমান। এই ইফতার দোয়া ও মাহফিলে আরো অংশগ্রহণ করেন এ্যাডভোকেট আব্দুল হালিম, জিয়াউল হক জিয়া, মোহাম্মদ মফিজ, নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ খিজির, মাহফুজা বেগম ডালিয়া, মেরিন খান, পলি রৌশন আরা, মোতালেব মিয়া, মহশিন সিকদার, দুলাল মৃধা, সানজিদা আহমেদ ববি, ফাহমিদা শোহেব বর্না সহ আরো অনেকে।