জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: লন্ডনে ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার সন্ধ্যায় গ্রেটার বরিশাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে দোয়া ও মোনাজাত মাহফিলের আয়োজন করা হয়। এসোসিয়েশনের সভাপতি জাহিদ সারোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন কামালের পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
এসময় দোয়া মাহফিলে আলোচনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা তরিকুল ইসলাম দোলন, সৈয়দ জামান, জিয়াউল কবির, মিজানুর রহমান খান, হাসাইন জাকির, জাহিদুল খান, আহসান, ফরিদউদ্দিন মারুফ, হাসান, জাহিদুল খান, ডক্টর বি এম রাজ্জাক, আমিনুল ইসলাম খোকন, নোমান সরদার, মি: মিন্টু, মি: লিটন ও ফয়সাল নজরুল ইসলাম বাবলু, বিনাশ দা সহ অনেকেই।

মাহফিলে বক্তারা বলেন, করোনা ভাইরাস বা কোভিড ১৯ (Covid-19) সারা বিশ্বে এখন এক আতঙ্কের নাম। আতঙ্কিত হয়ে আছে সারা বিশ্বের মানবজাতি। যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন মহান সৃষ্টিকর্তা যেন তাদের এবং কোভিড ১৯ নামক মহামারিতে মৃত্যুবরণ করেছেন তাদেরকে বেহেস্ত এবং এ রোগ তুলে নিয়ে এক রহমত ও বরকতময় জীবন দান করেন। পরিশেষে বিশ্বের মানব জাতির শান্তি কামনায় মোনাজাত ও খাওয়া দাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।