রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর দুই নম্বর গেইটস্থ এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে হঠাৎ সড়ক বাতি নিয়ন্ত্রণ মেশিন বিস্ফোরিত হয়। এসময় এক ট্রাফিক সার্জেন্ট দগ্ধ হয়েছেন। তাকে সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার এর সত্যতা নিশ্চিত করেছেন।
আহত পুলিশ সদস্য হলেন- আরাফাত হোসেন ভুঁইয়া (৪০)। তিনি নগর পুলিশের ট্রাফিক বিভাগে সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন।

আলাউদ্দিন তালুকদার জানান, সন্ধ্যায় নগরের পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট আরাফাত হোসেন ভুঁইয়া কাজের ফাঁকে তিনি রাস্তার পাশে ট্রাফিক পুলিশ বক্সে অবস্থান করছিলেন। এসময় হটাৎ সড়ক বাতি নিয়ন্ত্রণ মেশিন বিস্ফোরিত হয়ে তিনি দগ্ধ হন।
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, দগ্ধ আরাফাতকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।