বনি সিংহ, কোলকাতা, ভারত থেকে: পুজো মানেই নতুন কিছু, পুজো মানেই আবেগ। নতুন জামা কাপড়ের পাশাপাশি শ্রোতারা বিশেষ করে পুজোর সময় নতুন গানের জন্য অপেক্ষায় থাকেন। এবার তাই চমক লাগাতে ‘ঢ্যাংকুরাকুর বাদ্যি বাজে’ বৃহস্পতিবার প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল। গানটি গেয়েছেন শিল্পী সুমন কল্যাণ, লিখেছেন বেথুন বেরা ও মিউজিক দিয়েছেন বাপ্পা অরিন্দম। ‘ঢ্যাংকুরাকুর বাদ্যি বাজে’ মিউজিক ভিডিওটি দেখতে পাওয়া যাবে ইউটিউব সহ অন্যান্য প্লাটফর্মে। ভিডিওটিতে অভিনয় করেছেন সুমন কল্যাণ, রূপসা সাহা, ঈশানি রায়, স্বাতী রায়, সায়ন দে, শৃঞ্জয় পোদ্দার, সৌপর্ণ সাহা ও দেশবন্ধু মন্ডল সহ অন্যান্যরা। এইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক রেশমি মিত্র ও অন্যান্য কলাকুশলীরা।
পুজোয় নতুন মিউজিক ভিডিও ‘ঢ্যাংকুরাকুর বাদ্যি বাজে’ শুভ মুক্তি