হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২১ আগস্ট ২০২১ প্রাকৃতিক সৌন্দর্য শোভিত, চিত্তাকর্ষক ও মনোমুগ্ধকর পরিবেশে ওয়েস্ট চেষ্টার কাউন্টি এর কটন পয়েন্ট পার্ক এ অনুষ্ঠিত হলো পাবনা জেলার ঐতিহ্যবাহী বৃহত্তম সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক আঞ্চলিক সংগঠন পাবনা ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইন্ক এর বার্ষিক বনভোজন ২০২১। সকাল ১০:০০ টায় সংগঠনটির সম্মানিত সভাপতি সর্ব জনাব এটিএম কামাল পাশা সংক্ষিপ্ত বক্তব্য রেখে বনভোজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বনভোজন কমিটির আহ্বায়ক এবং সংগঠনের সাবেক সভাপতি জনাব ওয়াজেদ আলী খান বাচ্চু সংগঠনের সকলকে এবং আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান।
এরপর পরিবেশিত হয় সকালের নাস্তা। যা পরিপাটি করে টেবিলে বিন্যস্ত করাছিল। পাশের টেবিলে সাজানো ছিল তরমুজ।
দুপুর ১২:০০ টায় শুরু হয় খেলাধুলা পর্ব। যার দায়িত্বে ছিল খন্দকার রেজাউল কারীম রেজা, শহিদুল ইসলাম ও মনি। উল্লেখযোগ্য খেলাধুলার মধ্যে ছিল ছোট্ট মনিদের দৌড় প্রতিযোগিতা, মেধা পরীক্ষা, চামচে মারকেল রেখে দৌড়, ফুটবল খেলা, বয়স্কদের বল নিক্ষেপ এবং বিশেষ আকর্ষণ মহিলাদের বাজনা থামলে বালিশ কোথায়, খেলাধুলার র্পব শেষ হলে শুরু হয় দুপুরের খাবার। খাবার পরিবেশন করা হয় পুরুষ এবং মহিলাদের পৃথক দুই লাইনের মাধ্যমে। খাবার পরিবেশনে যাদের দায়িত্ব দেয়া হয় তারা ছিলেন দক্ষ ও আস্থাভাজন।

খাবারের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব রকিব উদ্দিন দুলাল, আহ্বায়ক ওয়াজেদ আলী খান বাচ্চু, সিনিয়র সহ সভাপতি জনাব ইউনুছ আলীসহ আরো উদীয়মান কার্যকরি পরিষদের সদস্যবৃন্দ। খাবার সরবরাহের দায়িত্বে ছিল রাধুনী সুইটস এন্ড রেষ্টুরেন্ট ব্রুকলিন যার মান ছিল সুস্বাদু, স্বাস্থ্যকর ও রুচিসম্মত।

সবশেষে শুরু হয় বনভোজনের প্রধান আকর্ষণ রাফেল ড্র। রাফেল ড্রতে মোট ১৪টি আকর্ষনীয় পুরস্কার ছিল। এর মধ্যে প্রধান আকর্ষণ এবং ১ম পুরস্কার স্বর্ণের নেকলেচ এবং ২য় পুরস্কার ৬৫ ইঞ্চি এলইডি টেলিভিশন। রাফেল ড্র তে ১ম পুরস্কার বিজয়ী হয়েছিল কুইন্স থেকে মিসেস ফরিদ এবং ২য় পুরস্কার পেয়েছিলেন ব্রুকলীন থেকে জনাব নাজমুল হক।
যে সমস্ত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান বনভোজনের আর্থিকভাবে এবং গিফ্ট দিয়ে সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতমঃ (১) ডাঃ তৌহিদ শিবলী, (২) জনাব কায়ছার (কায়ছার টেক), (৩) ডাঃ ওমর টিপু, (৪) নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, (৫) টি.ডি. ব্রকারেজ, (৬) ইমেজ ফার্মেসী, (৭) ফরহাদ সিপিএ, (৮) ফাহাদ সোলায়মান, (৯) কাজী মুজিবুর রহমান, (১০) এ্যাডঃ আবুল কালাম আজাদ, ৯১১) দ্বীপ বাংলা গ্রোসারী।
পরিশেষে, সংগঠনের সভাপতি জনাব এটিএম কামাল পাশা, আহ্বায়ক জনাব ওয়াজেদ আলী খান বাচ্চু এবং সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আব্দুল বারী মৃধা সংগঠনের সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে এবং আগামী বছরে আরও বড় পরিসরে বনভোজন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে সমাপনী ঘোষণা করা হয় ।