প্রবাস মেলা ডেস্ক: পাকিস্তানের উত্তরপশ্চিমের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে তিনি এ তথ্য জানান।
Heartbreaking to know about the terrorist attack in North Waziristan which claimed the lives of 11 innocent laborers. Strongly condemn this senseless act of violence and stand in solidarity with the families affected.
— Anwaar ul Haq Kakar (@anwaar_kakar) August 19, 2023
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তরের সেনা ও পুলিশ কর্মকর্তারা জানান, শ্রমিকদের বহন করা একটি ট্রাকের নিচে একটি বোমা বিস্ফোরিত হয়। ওই ট্রাকে করে শ্রমিকদের আফগানিস্তান সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর একটি নির্মাণ প্রকল্পে নিয়ে যাওয়া হচ্ছিল। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।