শিবব্রত গুহ, কোলকাতা, ভারতে থেকে: অনুষ্কা শর্মা বলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী, আবার একজন পশুপ্রেমীও বটে।
মুম্বাইয়ের উপকন্ঠে পশুপাখিদের জন্য তিনি শেল্টার তৈরি করছেন। যা চালু হবে আগামী বছরে। করোনা মহামারীর জন্য কাজ কিছুদিন বন্ধ ছিল। এখন আবার তা শুরু হয়েছে।
অনুষ্কা বরাবর একটু অন্যধরণের। তিনি সবার থেকে আলাদা। তিনি অবোলা প্রাণীদের অধিকার নিয়ে অনেক দিন থেকেই সরব ও সচেতন। পশুপ্রেমী অভিনেত্রী অনুষ্কা শর্মার এই অসাধারণ উদ্যোগের মুক্তকন্ঠে প্রশংসা করছেন সবাই।