প্রবাস মেলা ডেস্ক: মহাকাশ ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য টিকিট বিক্রি শুরু করেছে মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক। যেখানে আসন প্রতি পর্যটককে গুনতে হবে সাড়ে চার লাখ ডলার। ৮ আগস্ট ২০২১, রবিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে জুলাইয়ে পরীক্ষামূলকভাবে মহাকাশ ভ্রমণে যান ভার্জিন গ্যালাকটিকের মালিক ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন। প্রতিষ্ঠানটি জানায়, আগামী বছর মহাকাশে বাণিজ্যিকভাবে ফ্লাইট পরিচালনা শুরু করবে তারা।
এর আগে প্রতিটি অগ্রিম টিকিট আড়াই লাখ ডলারে বিক্রি করতো ভার্জিন গ্যালাকটিক। তবে ২০১৪ সালে ভয়াবহ দুর্ঘটনার পর প্রায় সাত বছর টিকিট বিক্রি বন্ধ রাখে প্রতিষ্ঠানটি।
বলা হচ্ছে, ভার্জিন গ্যালাকটিকের পরবর্তী ফ্লাইটের আরোহী হবেন ইতালির বিমান বাহিনীর সদস্যরা।