রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, দেশনেত্রী বেগম খেলেদা জিয়ার মুক্তি ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার সাদেক হোসেন খোকার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে পর্তুগাল বিএনপি।
লিসবনের বাংলাদেশী অধ্যুষিত বেনফরমোসোর স্পাইসি হাট রেস্টুরেন্টে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৮:৩০ মিনিটে পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউছুফ তালুকদারের সঞ্চালনায় বিএনপির সহ-সাধারণ সম্পাদক মকিতুর রহমান চৌধুরী সেলিম এর কোরআন তেলাওয়াত মধ্য দিয়ে আলোচনার শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম সিকদার, সহ-সভাপতি সালাউদ্দিন, সহ সাধারণ সম্পাদক সাইফুল হক, সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ ফারুক লিটন কাদেরী, সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, পর্তুগাল বিএনপি নেতা, ইমদাদুল রহমান স্বপন, এম.এম বেলাল, কাজী তুহিন রেজা প্রমুখ।
এসময় বক্তারা সাদেক হোসেন খোকার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন গণতন্ত্রের জন্য জাতি ১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করলো, ৭ নভেম্বর যদি বিপ্লব না হতো তাহলে বাংলাদেশ একটি অপশক্তির কাছে চলে যেত। এই বিপ্লবের মাধ্যমে বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে কে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করেছে।
বর্তমান সরকারের অবৈধ সকল কাজকে নিন্দা জানিয়ে অবিলম্বে গণতন্ত্রের দেশ মাতা গনতন্ত্রের কান্ডারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে মুক্তি সহ সরকার কে হুঁশিয়ারি করে সবাই বলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানানো হয়। সভা শেষে সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।