রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগার প্রতিনিধি: পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির তরুণ নেতৃত্ব, পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইনের উদ্যোগে লিসবনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনে স্থানীয় সময় ১১ জুন রাতে বাংলাদেশিদের কেন্দ্রস্থল মার্তৃ-মনিজ এলাকার বেনফরমসো সড়কের বেঙ্গল রেস্টুরেন্টে আয়োজিত হয় এই ঈদ পুনর্মিলনী।
যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও সাবেক পর্তুগাল আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রবাসী আব্দুর রহিম শামীমের পর্তুগাল আগমন উপলক্ষ্যে ঈদ পরবর্তী সময়ে এই আয়োজন করা হয়। বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ও তরুণ নেতৃবৃন্দ এই ঈদ পূনর্মিলনী ও নৈশ্যভোজে অংশ নেয়। এতে প্রবাসী বাংলাদেশিদের আনন্দ আড্ডায় জমে উঠে লিসবনের মাতৃ-মনিজ সড়ক। রনি হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রহিম শামীম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যাক্তিত্ব লেহাজ মিয়া, পর্তুগাল আওয়ামী লীগ নেতা আবুল বাশার বাদশা, আবুল কালাম আজাদ, শাহাদাত হোসাইন, আলম লিটন, কামরু জামান, ফুহাদ হোসেন প্রমুখ।ঈদ পূনর্মিলনী আয়োজন নিয়ে রনি হোসাইন বলেন, কমিউনিটিতে অনেক নতুন মানুষ আসছে তাদের প্রবীণ মানুষদের সাথে পরিচিত হওয়ার একটি সুযোগ সৃষ্টি হয় এরকম পুনর্মিলনীতে। মূলত ঈদ পরবর্তী একটি আনন্দঘন মুহূর্তে সবাই খানিকটা আনন্দ আড্ডার উদ্দেশ্যে আমার এই আয়োজন, উপস্থিত সবার প্রতি আমার কৃতজ্ঞতা।
প্রধান অতিথি আব্দুর রহিম শামীম বলেন, আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে ভালো লাগছে। আয়োজক রনি হোসাইনকে ধন্যবাদ। এরপর তিনি তরুণদের কমিউনিটিতে জীবন মান উন্নয়নে দিক-নির্দেশনা মূলক অনুপ্রেরনাদায়ী বক্তব্য প্রদান করেন।রনি হোসাইন যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এরপর পর্তুগালে এসে প্রতিষ্ঠা করেন পর্তুগাল ছাত্রলীগ। প্রবাসী বাংলাদেশি তরুণদের ঐক্যবদ্ধ রেখে কমিউনিটিতে অবদান রাখতে তরুণ ছাত্রনেতা রনি হোসাইন দীর্ঘ সময় ধরে কাজ করছেন ইউরোপের যুক্তরাজ্য ও পর্তুগাল বাংলাদেশ কমিউনিটিতে।অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ও তরুণ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ঈদ পুনর্মিলনীতে আগত অতিথিদের জন্য দেশীয় খাবারের নৈশ্যভোজের আয়োজন করা হয়, অংশগ্রহণকারী সকলে খাবার উপভোগ করেন। ঈদ পরবর্তী এই নৈশ্যভোজে অংশগ্রহণকারী সবাই নিজেদের মধ্যে আনন্দ, আড্ডায় মেতে উঠেন।