রনি মোহাম্মদ, লিসবন,পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালের রাজধানী লিসবনের অদূরে সাকাভেই নামক স্থানে নিজ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে পা হারালেন বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার প্রবাসী হাবিবুর রহমান বাবলু। ২ নভেম্বর পর্তুগালের স্থানীয় সময় রাত ৮.০০ মিনিটে রাতে কিছু অস্ত্রধারী আফ্রিকান সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে টাকা দাবী করার পর টাকা লুট করে এক পর্যায়ে তার পায়ে গুলি করে।
পরে রাতে এম্বুলেন্স ও পুলিশ ঘটনাস্থলে এসে বাবলুকে লিসবনের সাও জোসে হাসপাতালে নিয়ে আসে।সেখানে কর্তব্যরত ডাক্তার জরুরী অপারেশন এর মাধ্যমে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলতে বাধ্য হয়।
পর্তুগালে প্রশাসনের কাছে বরাবরই প্রবাসী বাংলাদেশিদের শান্তি প্রিয়তার সুনাম রয়েছে। এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না গঠে সেই লক্ষ্যে সরকার এবং পুলিশ প্রশাসন আফ্রিকান সেই সকল আসামিদের ধরতে তৎপর রয়েছে। মর্মান্তিক এই ঘটনার ফলে বাবলুর পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। পর্তুগালের বাংলাদেশ কমিউনিটি, রাজনীতি এবং বিভিন্ন সামাজিক সংগঠন মর্মান্তিক এই ঘটনার শিকার প্রবাসী বাবলু পাশে থাকবে এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানায়।